Charvak Charcha
- Exclusive ContentScan the cover in the app
- CommunityDiscuss & Share
About this book
চার্বাক দার্শনিকরা ছিলেন আপসহীন বস্তুবাদী চিন্তার পথিকৃৎ। তাঁদের দর্শন লোকায়ত নামেও পরিচিত। ঈশ্বর, আত্মা, পাপ, পুণ্য, কর্মফল, পরলোক ও পরকাল, কোনোটিতেই যে দর্শনের আস্থা নেই, সেই দর্শন ভারতেরই মাটিতে জন্ম নিয়েছিল, কথাটা আজও বিস্ময় জাগায়। অথচ খ্রিস্টীয় দ্বাদশ শতকের পর এই দর্শনের মূল উপকরণগুলি কোনোভাবে হারিয়ে যায়।
লেখক অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য বাংলায় চার্বাক চর্চার অন্যতম অগ্রদূত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি। বহু বছর ধরে হাতবদল হয়ে আসা নানা সূত্র ঘেঁটে তিনি এই হারিয়ে যাওয়া দর্শনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছেন। এই বই সেই দীর্ঘ প্রয়াসেরই ফল।
তথ্যসমৃদ্ধ ও গভীর এই আকরগ্রন্থের বড় শক্তি লেখকের মৌলিক বিশ্লেষণ। চার্বাক দর্শন নিয়ে সাধারণ পাঠকের মনে যে ভুল ধারণা জমে আছে, তা কাটাতে এটি সাহায্য করে। ভারতীয় দর্শনকে অধ্যাত্মবাদের একচেটিয়া গণ্ডি থেকে বের করে এনে লেখক দেখান, দর্শনের মূল বিতর্ক আজও একই আছে: একদিকে বস্তুবাদ ও ভাববাদের দ্বন্দ্ব, অন্যদিকে অন্ধ ভক্তি ও মুক্তচিন্তার দ্বন্দ্ব।
Reader reviews
No reviews yet. Share your thoughts on this book in the Appilog app.
Book Details
- ISBN
- 9789392593352
- Author
- Ramkrishna Bhattacharya
- Publisher
- Unknown Publisher
- Genres
- Philosophy
Media & Extras
This book has 0 videos that play on its cover. Scan the cover with the Appilog app to watch.
Get the app

