Che Guevarar Diary
- Exclusive ContentScan the cover in the app
- CommunityDiscuss & Share
About this book
১৯৬৬ সালের নভেম্বরে চে গুয়েভারা ছদ্মবেশে বলিভিয়ায় প্রবেশ করেন, সেখানকার নিপীড়িত মানুষের জীবনযুদ্ধে শামিল হওয়ার জন্য। কিউবার বিপ্লবী ও বলিভিয়ার মানুষদের নিয়ে তিনি একটি গেরিলা বাহিনী গড়ে তোলেন এবং দেশটির সামরিক সরকারকে উৎখাত করার লক্ষ্যে গেরিলা অভিযান শুরু করেন।
১৯৬৬ সালের ৭ নভেম্বর থেকে ১৯৬৭ সালের ৭ অক্টোবর, অর্থাৎ মৃত্যুর দুদিন আগে পর্যন্ত, গেরিলা জীবনের প্রতিটি দিনের ঘটনা তিনি নিজের ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখতেন। অসমতল দুর্গম পথে দীর্ঘ যাত্রার মাঝে, বনের শিবিরে, মালপত্র ও অস্ত্রের ভারে নুয়ে পড়া সারিবদ্ধ সঙ্গীরা যখন একটু বিশ্রামের জন্য থামত, অথবা দিনের যাত্রা শেষে তাঁবু খাটানোর নির্দেশ পেত, তখন সবাই দেখতেন চে বসে সারাদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি ডায়েরিতে টুকে রাখছেন। ৮ অক্টোবর আমেরিকার অনুগত বলিভিয়ান সামরিক বাহিনীর হাতে তিনি আহত হন, এবং ৯ অক্টোবর ওয়াশিংটনের নির্দেশে সরাসরি গুলির আদেশে নিহত হন।
এই ডায়েরির ভূমিকা লিখেছেন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নেতা ফিদেল কাস্ত্রো। বাংলা ভাষান্তর করেছেন অরুণ রায় ও কল্পতরু সেনগুপ্ত।
গ্রন্থটিতে চে-র দুটি দুষ্প্রাপ্য ছবি, বলিভিয়ান ডায়েরির দুটি পাতার হাতের লেখার প্রতিলিপি এবং সন্তানদের উদ্দেশে লেখা তাঁর শেষ বিদায়ের চিঠি রয়েছে। চিঠিটি মূল স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন শুভেন্দু সরকার। বইয়ের শেষে ডায়েরিতে উল্লেখিত ছদ্মনামগুলির একটি তালিকাও যুক্ত হয়েছে।
Reader reviews
No reviews yet. Share your thoughts on this book in the Appilog app.
Book Details
- ISBN
- 9789348778147
- Author
- Arun Ray
- Publisher
- Unknown Publisher
- Genres
- HistoryBiography & Memoir
Media & Extras
This book has 0 videos that play on its cover. Scan the cover with the Appilog app to watch.
Get the app
